How to Make Perfect Roti ( রুটি )

[For English Translation Scroll Down]

উপকরণঃ 

➤আটা ২৫০ গ্রাম 
➤১ চা চামুচ লবণ 
➤গরম জল প্রয়োজন মতো 

পদ্ধতিঃ 

  একটি পাত্রে আটা এবং লবন নিয়ে একটি চামুচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন । ওই পাত্রে জল দিয়ে ভালো করে মেশাতে থাকুন এবং একটি আটার মণ্ড তৈরি করুন । এবার হাত দিয়ে ওই মন্ডটি ভালো করে ঠেসতে থাকুন ( ৩-৫ মিনিট )মণ্ডটি মসৃণ এবং তুলতুলে হয়ে যাওয়া পর্যন্ত । তারপর পাত্রটি মধ্যে মণ্ডটি রেখে, পাত্রটি কাপড় দিয়ে ঢেকে রাখুন ১৫ মিনিট । 
   তারপর পাত্রের উপর থেকে কাপড়টি সরিয়ে ফেলুন এবং মণ্ডটি আরো কিছুক্ষণ ভালো করে ঠেসে নিন । মণ্ডটিকে ছোটছোট টুকরোতে ( ৩৫-৪৫ গ্রাম ) কেটে নিন । এবার প্রতিটি টুকরো আপনার দুহাতের তালুর মধ্যে নিয়ে,হাত ঘুরিয়ে টুকরো গুলো গোল করে নিন । এবার ওই টুকরো গুলোতে আটা মাখিয়ে নিয়ে গোল করে বেলে নিন ( ১৫-১৮ সেমি ব্যাসের বৃত্তাকারে )। 
   একটি তাওয়া নিয়ে সেটি গরম করুন, তাওয়া গরম হয়ে এলে বেলে রাখা রুটি দিয়ে দিন তাওয়ার উপর । ৩০-৪০ সেকেন্ড পর রুটি হালকা ফুলে উঠলে একটি খুন্তি দিয়ে রুটিটি উলটে দিন এবং ৫-৬ সেকেন্ড রান্না করুন । ৫-৬ সেকেন্ড পর রুটিটি জ্বলন্ত বার্নারের উপর দিন । রুটি ফুলে উঠলে রুটি উলটে দিন (যাতে ওপর দিকটিও ভালো করে রান্না হয়ে যায় )। ১-২ সেকেন্ড পর রুটিটি তুলে একটি প্লেটে রাখুন । 
⏩জল অল্প অল্প করে মিশ্রণে দিয়ে আটার মণ্ড তৈরি করুন । যত ভালো  করে আটার মণ্ডটি ঠেসবেন, রুটি তত নরম ও তুলতুলে হবে । ঠেসবার সময় হাতে জল লাগিয়ে নিয়ে তারপর ঠেসুন। রুটি বেলার সময় রুটির উপর আটা ভালো করে লাগিয়ে নিন । রুটি বেলা শেষ হলে রুটি হালকা নাড়িয়ে রুটির গায়ে লেগে থাকা অতিরিক্ত আটা ঝেড়ে নিন ।

English Translation

Ingredients:

➤250 grams of whole wheat flour (atta)
➤1 teaspoon salt
➤Hot water as needed

Method:

   In a bowl, mix the flour and salt well with a spoon. Keep mixing well with water in that pot and make a dough. Now keep kneading the dough well using your knuckles (3-5 minutes) until the dough is smooth and fluffy. Then put the dough in the pot and cover the pot with a cloth for 15 minutes.
  Then remove the cloth from the pot and knead the dough well for a while more. Cut the dough into small pieces (35-45 g). Now take each piece in the palm of your hand, roll into smooth discs and give a round shape. Now spread flour on those pieces and roll it into 15-18 cm diameter circle shape.
 Heat a tawa, when the tawa is hot, put roti on the tawa. After 30-40 seconds when the roti is slightly swollen(when you see bubbles), turn over by a cooking spud and cook other side for 5-7 seconds. After 5-7 seconds place the roti over direct, high flame. When the roti swells, turn the roti (so that the other side is also cooked well). After 1-2 seconds, lift the roti and place it on a plate.
⏩Make a dough with a little water step by step . The better you knead the dough, the softer and more fluffy the roti will be. First dip your hand in water then you kneading the dough. When you roll the roti, spread the flour well on the roti. When the rolling is done, shake the roti lightly and dust off the excess flour.

Comments