[For English Translation Scroll Down ⬇ ]
উপকরণঃ
➤১/২ কাপ মোজ্জারেলা চীজ ( গ্রেট করা )
➤১ টি কাঁচা লঙ্কা ( কুঁচি )
➤৪ টি স্লাইসড পাঁউরুটি
➤১/২ চা চামুচ রসুন ( একদম ছোট করে কুঁচানো )
➤২ টেবিল চামুচ বাটার
➤১ চা চামুচ চিলি ফ্লেক্স ( শুকনো লঙ্কার দানা )
পদ্ধতিঃ
একটা বাটিতে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুঁচি ও বাটার নিয়ে ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন । তারপর প্রত্যেক পাউরুটি-র একদিকে ওই মিশ্রণ ভালো করে লাগিয়ে দিন এবং তার উপর দিয়ে মোজ্জারেলা চীজ ছড়িয়ে দিন । মোজ্জারেলা চীজের উপর দিয়ে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিন । ২০০° সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিটেড ওভেন এ পাউরুটির স্লাইস গুলি ৫ মিনিট ধরে বেক করুন । চিলি চীজ টোস্ট, টমেটোর সস বা কোনো ডিপিং সস দিয়ে পরিবেশন করুন।
⏩ কমতাপে একটি প্যান বসিয়ে প্যান গরম হয়ে এলে প্যানের উপর পাউরুটির স্লাইস গুলি দিয়ে প্যানের ঢাকনা দিয়ে ৫ মিনিট বা যতক্ষন না পর্যন্ত চীজ গলে যায় ততক্ষন রান্না করে চিলি চীজ টোস্ট তৈরি করতে পারেন ।
English Translation
Ingredients:
➤1/2 cup mozzarella cheese (grated)
➤1 green chilli (finely chopped)
➤4 sliced breads
➤1/2 teaspoon garlic (minced)
➤2 tablespoons butter
➤1 teaspoon chili flakes
Method:
In a bowl, mix the garlic, green chilli and butter well to make a mixture. Then spread the mixture well on one side of each slice of bread and spread the mozzarella cheese over it. Spread the chili flakes over the mozzarella cheese. Bake the slices of bread in a preheated oven at 200° C for 5 minutes. Serve with chili cheese toast, tomato sauce or any dipping sauce.
⏩Once the pan is hot, put slices of bread on the pan and cover the pan with the lid and cook in low flame for 5 minutes or until the cheese is melt to make chili cheese toast.


Comments
Post a Comment