[For English Translation Scroll Down ⬇]
উপকরণঃ
➤চকোলেট বিস্কিট ১ প্যাকেট ( বড় )➤চকোলেট সস সামান্য
➤মিল্ক চকোলেট ১ টি বার
➤হোয়াইট চকোলেট বার ১ টি (গুঁড়ো)
➤রোস্টেড আমন্ড ১০-১২ টি
➤মাখন প্রয়োজনমতো
➤পাউরুটি ১ টি ( কালো অংশটি বাদ দেওয়া )
পদ্ধতিঃ
একটি শুকনো ননস্টিক প্যানে পাউরুটি সেঁকে নিয়ে মিক্সিতে গুড়িয়ে নিতে হবে । চকোলেট বিস্কুট গুলি থেকে ক্রিম বার করে আলাদা একটি পাত্রে রাখতে হবে । মিক্সিতে বিস্কুট গুলি দিয়ে গুঁড়ো করে নিতে হবে । তারপর পাউরুটি ও বিস্কুট গুঁড়ো একটি পাত্রে নিয়ে তার মধ্যে চকোলেট সস মিশিয়ে একটি মণ্ড তৈরি করতে হবে । মণ্ডটি ছোট ছোট টুকরোতে কেটে নিতে হবে হবে । এবার বিস্কুটের ক্রিম ফেটিয়ে নিয়ে রোস্টেড আমন্ডের গায়ে মাখিয়ে নিতে হবে । প্রতিটি টুকরো মণ্ডের মধ্যে একটি করে ক্রিম মাখানো আমন্ড ভরে দিয়ে গোলাকার আকার দিয়ে বল তৈরি করতে হবে । তারপর একটা প্যানে মিল্ক চকোলেট ও মাখন গলিয়ে নিতে হবে । এবার প্রতিটি বলের গায়ে মিল্ক চকোলেট ও মাখন এর মিশ্রণ লাগিয়ে দিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে । বলগুলি শক্ত হয়ে এলে বলগুলোর ওপর হোয়াইট চকোলেটের গুঁড়ো মাখিয়ে গরম কফি বা চা এর সাথে পরিবেশন করুন ।
English Translation
Ingredients:
➤Chocolate Biscuit 1 Packet (Large)
➤A little bit of chocolate sauce
➤1 milk chocolate bar
➤1 white chocolate bar (powder)
➤Roasted almonds 10-12
➤Butter as needed
➤1 loaf of bread (black part omitted)
Method:
Toast the bread in a dry nonstick pan and grind it in a mixer grinder. Remove the cream from the chocolate biscuits and keep in a separate container. Grind the biscuits and make biscuits powder. Then take the bread powder and biscuit powder in a bowl and mix chocolate sauce in it to make a dough. Then the dough should be cut into small pieces. Now whisk the biscuit's cream and apply it on the roasted almonds. Fill each small piece of dough with a creamy almond and make a ball with a round shape. Then melt the milk chocolate and butter in a pan. Now apply a mixture of milk chocolate and butter on each ball and cool it in the fridge. Once the balls have hardened, spread white chocolate powder on the balls and serve with hot coffee or tea.

Khubi Darun 👍
ReplyDeleteNice write up
ReplyDelete