Beguni (বেগুনী )
[For English Translation scroll down ⬇]
উপকরণঃ
➤১.৫ কাপ বেসম➤১ চা চামুচ লঙ্কা গুঁড়ো
➤১/২ চা চামুচ কালো জিরা
➤লবণ স্বাদমতো
➤তেল প্রয়োজনীয় ( ডিপ ফ্রাই করার জন্য )
➤১ টি বেগুন (বড়ো সাইজের )
পদ্ধতিঃ
প্রথমে একটি পাত্রে বেসম, লঙ্কা গুঁড়ো, বেকিং সোডা, কালো জিরা, স্বাদমতো লবণ দিয়ে, হাত দিয়ে অথবা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিন । ওই পাত্রে অল্প জল দিয়ে দিন । এবার ওই মিশ্রণটিকে ৬-৮ মিনিট ভালো করে ফেটিয়ে নিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন ।
বেগুনটির বোঁটাটি কেটে বাদ দিন এবং বেগুনটি লম্বালম্বি করে কেটে ( ৩ মিলি মোটা ) টুকরো করে নিন । এবার ওই টুকরো গুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিন । ধুয়ে নেবার পর ওই টুকরো গুলিতে সামান্য লবণ দিয়ে, ভালো করে মিশিয়ে নিন ।
একটি কড়াইতে তেল গরম করুন । একটি একটি করে বেগুনের টুকরো নিয়ে ভালো করে ওই ব্যাটার মাখিয়ে নিন । এরপরে ব্যাটার লেপা বেগুনের টুকরোগুলি গরম তেলে দিয়ে দিন এবং ভাজতে থাকুন । দু'দিকে সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাল করে রান্না করুন। ভালো ভাবে রান্না করার জন্য মাঝারি আঁচে রান্না করুন । যাতে অতিরিক্ত ভাজা না হয়ে যায় তার দিকে খেয়াল রাখুন। তারপরে তেল থেকে বেগুনীগুলো তুলে নিন । একটি প্লেটে টিসু পেপার রেখে তার ওপর বেগুনী গুলো রাখুন যাতে অতিরিক্ত তেল বেগুনীতে না থাকে । বেগুনীর ওপর হালকা বিট লবণ/চাট মশলা ছড়িয়ে দিয়ে, গরম এবং খাস্তা বেগুনি পরিবেশন করুন ।
⏩ব্যাটারটির মধ্যে নিজের একটি আঙ্গল ডুবিয়ে উপরে তুলে নিন, যদি আঙ্গলটির উপর ব্যাটারটি ভালো ভাবে লেগে যায় তাহলে বুজতে হবে ব্যাটার তৈরি । বেগুনের টুকরোতে ব্যাটার ভালো করে মাখানোর পর, বেগুনের টুকরোটি হালকা নাড়িয়ে নেবেন যাতে অতিরিক্ত ব্যাটার ঝড়ে যায় ।
English Translation
Ingredients:
➤1.5 cups Gram flour ( Besan )➤1 teaspoon red chilli powder
➤1 pinch of baking soda
➤1/2 teaspoon black cumin
➤Salt to taste
➤Oil required (for deep frying)
➤1 eggplant (large size)
Method:
First mix well in a bowl with Gram flour, chilli powder, baking soda, black cumin, salt to taste, by hand or with the help of a hand beater. Add a little water in the pot. Whisk the mixture well for 7-8 minutes to make a smooth batter.
Cut off the stem of the eggplant and cut the eggplant vertically (3 mm thick) into pieces. Now wash those pieces well with water. After washing, mix the pieces well with a little salt.
Heat oil in a pan. Take one by one pieces of eggplant and dip into the batter well. Then put batter coated eggplant slices in hot oil and keep frying. Cook well until golden brown on both sides. Keep the flame on medium heat for thorough cooking. Make sure you don't overcook. Then remove Begunis from the oil. Place tissue paper on a plate and place the Begunis on it so that the excess oil does not remain in the Begunis. Sprinkle light bit of salt / chaat masala on the Begunis. Hot and crispy Begunis are ready to serve for a quick snack.
⏩Dip one of your fingers in the batter and lift it up. If the batter sticks well on the finger, then you have to understand that the batter is ready. After dipping the eggplant pieces into the batter, shake the eggplant lightly so that no extra batter sticks.

Very interesting
ReplyDeleteGood Site
ReplyDeleteNice content ...
ReplyDeleteMigrate to wordpress your blog and earn money fastly from blog.
Tech support whatsapp 9933050575
Great way of teaching
ReplyDeleteAwesome dish looking yummmy mangay more my tummy.
ReplyDeletelook tasty receipe.
ReplyDeleteLooks Yummy
ReplyDelete