Egg masala curry( ডিম কষা )

Egg masala curry( ডিম কষা ) for 4 peoples

[For English Translation scroll down ⬇]

উপকরণঃ              

  How to cook boiled Egg (Click Here)

➤ডিম ৬ টি
➤তেল ৩ টেবিল চামুচ
➤১/২ চা চামুচ লঙ্কা গুঁড়ো
➤১ চা চামুচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো                 
➤১ চা চামুচ গরম মশলা গুঁড়ো
➤১ চা চামুচ হলুদ  গুঁড়ো
➤১/৪ চা চামুচ কালো মরিচ গুঁড়ো
➤১.৫ চা চামুচ ধোনে  গুঁড়ো
➤১/২ চা চামুচ জিরা  গুঁড়ো
➤লবণ স্বাদমতো
➤১ চা চামুচ জিরা
➤১২০ গ্রাম পেঁয়াজ (একদম ছোট করে কাটা )
➤১/২ টেবিল চামুচ আদা বাটা
➤১/4 টেবিল চামুচ রসুন  বাটা
➤১ টি কাঁচা লঙ্কা ( ছোট করে কাটা )
➤১০০ গ্রাম টমেটো পিউরি
➤ ১৫ গ্রাম কাজু বাদাম (গুঁড়ো )                       
➤১২০ মিলি  জল
➤২ টি এলাচ
➤৩ টি লবঙ্গ
➤২ টুকরো ডালচিনি
➤১/৪ কাপ ধোনে পাতা কুচি
➤১ টি তেজপাতা

পদ্ধতিঃ 

   প্রথমে ডিমগুলো ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন । তারপর একটি টুটপিক দিয়ে ডিমগুলোর উপর ছোট ছোট ছিদ্র করে নিন যাতে ডিমের মধ্যে মশলা ঢুকতে পারে ।
   একটি বাটিতে ১/২ চা চামুচ লঙ্কা গুঁড়ো, ১/২ চা চামুচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামুচ ধোনে গুঁড়ো, সামান্য লবণ নিয়ে নিন । ওই বাটিতে ডিমগুলো দিয়ে, ডিমের সাথে মশলা গুলো ভালো করে মাখিয়ে নিন । তারপর একটি ননস্টিক কড়াইতে ১ টেবিল চামুচ তেল দিন এবং একদম কম আঁচে তেল গরম করুন । তেল গরম হয়ে এলে কড়াইতে ডিমগুলো দিয়ে দিন এবং একদম কম আঁচে ডিমগুলো ভাজতে থাকুন । ১-২ মিনিট পর  ডিমগুলো হালকা সোনালী রঙের হয়ে এলে ডিমগুলো একটি পাত্রে নামিয়ে নিন ।

 এবার একটি কড়াইতে ২ টেবিল চামুচ তেল নিয়ে গরম করুন । তেল গরম হয়েগেলে তেজপাতা টি দুটুকরো করে , কড়াইতে দিয়ে দিন । এর সাথে সাথেই কড়াইতে ২ টি এলাচ, ৩ টি লবঙ্গ, ২ টুকরো ডালচিনি, ১ চা চামুচ জিরা দিয়ে, মাঝারি তাপে  ২০-২৫ সেকেন্ড রান্না করুন । তারপর কড়াইতে পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন । পেঁয়াজ গাঢ় সোনালী রঙের হয়ে এলে কড়াইতে ১/২ টেবিল চামুচ আদা বাটা, ১/4 টেবিল চামুচ রসুন  বাটা দিয়ে বার্নার এর তাপ বাড়িয়ে ১-১.৫ মিনিট ভালো করে রান্না করেনিন । এবার কড়াইতে কাঁচা লঙ্কা দিয়ে ৩০ সেকেন্ড রান্না করুন । বার্নারের তাপ কমিয়ে কড়াইতে একে একে ১ চা চামুচ ধোনে গুঁড়ো, ১/২ চা চামুচ জিরা  গুঁড়ো, ১/২ চা চামুচ হলুদ গুঁড়ো, ১ চা চামুচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ১/৪ চা চামুচ কালো মরিচ গুঁড়ো, সামান্য জল দিয়ে ১ মিনিট ভালো করে রান্না করুন । তার পর কড়াইতে  টমেটো পিউরি ও সামান্য লবণ দিয়ে মাঝারি তাপে ৫-৬ মিনিট রান্না করুন । তারপর কড়াইতে কাজুবাদামের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিন এবং ৫-৬ মিনিট তাপ  কমিয়ে ভালো করে কষে নিন । এরপর কড়াইতে জল দিন এবং ভালো করে মিশিয়ে বার্নারের তাপ বাড়িয়ে দিন । এবার কড়াইতে ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন । যখন মিশ্রণ টি ফুটতে শুরু করবে তখন কড়াইতে ১ চা চামুচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিন এবং মাঝারি তাপে ১-২ মিনিট রান্না করুন । তাপ কমিয়ে কড়াইতে ধোনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং কড়াইতে ঢাকনা দিয়ে ৮-১০ মিনিট রান্না করুন । মিশ্রণটি গাঢ় হয়ে এলে বার্নার বন্ধ করে একটি পাত্রে ঢেলে নিন । তাহলেই তৈরি ডিম কষা । ডিম কষা ভাত বা রুটির সাথে পরিবেশন করুন । 

⏩খুন্তি দিয়ে ভালো করে নেড়ে রান্নাটি করতে হবে । মশলা যাতে পুড়ে না যায় তার দিকে খেয়াল রাখতে হবে ।

English Translation

Ingredients:

➤6 eggs
➤3 tablespoons of oil
➤1/2 teaspoon red chilli powder
➤1 teaspoon Kashmiri red chilli powder
➤1 teaspoon garam masala powder
➤1 teaspoon turmeric powder
➤1/4 teaspoon black pepper powder
➤1.5 teaspoons coriander powder
➤1/2 teaspoon cumin powder
➤Salt to taste
➤1 teaspoon cumin seeds
➤120 grams onion (finely chopped)
➤1/2 tablespoon ginger paste
➤1/4 tablespoon garlic paste
➤1 raw chilli (chopped)
➤100 grams of tomato puree
➤15 grams cashew nuts (powder)
➤120 ml of water
➤2 cardamoms
➤3 cloves
➤2 pieces of cinnamon
➤1/4 cup coriander leaves
➤1 bay leaf

Method:

   First boil the eggs well and remove the shell. Then make small holes in the eggs with a toothpick so that the spices can get into the eggs.

   In a bowl take 1/2 teaspoon chilli powder, 1/2 teaspoon turmeric powder, 1/2 teaspoon coriander powder, a little salt. Put the eggs in the bowl and spread the spices well with the eggs. Then add 1 tablespoon of oil in a nonstick pan and heat the oil on a very low heat. When the oil is hot, put the eggs in the pan and keep frying the eggs on low heat. After 1-2 minutes, when the eggs turn light golden in color remove eggs from the pan and put  in a container.
  Now heat 2 tablespoons of oil in a pan. When the oil is hot, cut the bay leaves into two pieces and put them in that pan. Simultaneously cook 2 cardamoms, 3 cloves, 2 pieces cinnamon, 1 teaspoon cumin seeds in the pan over medium heat for 20-25 seconds. Then fry with onion in that pan. When the onion turns dark golden, add 1/2 tablespoon ginger paste and 1/4 tablespoon garlic paste to the pan and cook for 1-1.5 minutes. Now cook with raw chilli in the pan for 30 seconds. Reduce the heat of the burner, add 1 teaspoon coriander powder, 1/2 teaspoon cumin powder, 1/2 teaspoon turmeric powder, 1 teaspoon Kashmiri red chilli powder, 1/4 teaspoon black pepper powder and a little water to the pan and cook well for a minute. Then add tomato puree and a pinch of salt in the pan, cook over medium heat for 5-6 minutes. Then mix well with cashew nut powder in the pan and cook on low heat for 5-6 minutes. Then add water to the pan and mix well, increasing the heat of the burner. Now put the eggs in the pan. When the mixture starts to boil, mix 1 teaspoon of garam masala powder well in a pan and cook on medium heat for 1-2 minutes. Reduce heat and mix well with coriander leaves in a pan and cook for 8-10 minutes with a lid on the pan. When the mixture thickens, turn off the burner and pour into a container. Serve egg masala curry with rice or roti/paratha.

⏩You have to cook it by shaking it well with a cooking spud. Care should be taken so that the spices do not burn.

Comments

  1. Very nice and mouth watering blog....keep it up

    ReplyDelete
  2. Nice blog 👍. https://www.click4post.com

    ReplyDelete
  3. Very nice recipe.
    Visit also: https://simplerecipe100.blogspot.com

    ReplyDelete
  4. Hii
    Get to know about Dehradun,

    https://bestplaccetovisitin.blogspot.com/2020/07/Best-places-in-dehradun.html

    ReplyDelete
  5. How to earn money by using your internet
    https://mindlysapiens.blogspot.com/2020/07/how-to-earn-money-by-sharing-your.html

    ReplyDelete

Post a Comment