Basanti Polao(বাসন্তী পোলাও )

Basanti Polao(বাসন্তী পোলাও ) for two people

উপকরণঃ

➤ ২৫০ গ্রাম গোবিন্দভোগ চাল
➤ ৫০০ গ্রাম জল
➤ ১ চা চামুচ হলুদগুঁড়ো
➤ ১চা চামুচ আদা বাটা
➤ ১ চা চামুচ লবণ
➤ ২ টেবিল চামুচ চিনি
➤ ৩টি ছোটো এলাচ
➤ ৩টি লবঙ্গ
➤ ২ টুকরো দারচিনি
➤ ১ টি তেজ পাতা
➤ ২ টি ছোট কাঁচা লঙ্কা
➤ ৩ টেবিল চামুচ ঘি
➤ ১০ টি কাজুবাদাম
➤ ১০টি কিশমিশ

পদ্ধতিঃ

প্রথমে গোবিন্দভোগ চাল গুলোকে   একটি পাত্রে  নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে || তারপর চালগুলো কে ৪৫ মিনিট - ১ ঘন্টা রেখে দিতে হবে যাতে চালগুলো শুকনো হয়ে যায়  ||  এরপর একটি বাটিতে শুকনো করা চালগুলো নিতে হবে ,  ঐ পাত্রে একে একে - ১ চা চামুচ আদা বাটা ,১চা চামুচ লবণ,২ টেবিল চামুচ চিনি ,১ চা চামুচ হলুদগুঁড়ো,১ টেবিল চামুচ ঘি দিয়ে দিতে হবে || তারপর ভালো করে বাটিতে দেওয়া উপকরণ গুলি চালের সাথে মিশিয়ে ৩০ মিনিট ম্যারিনেশন এর জন্য রেখে দিতে হবে এবং রান্না শুরু হবার ২০ মিনিট আগে কাজু এবং কিসমিস গুলি আলাদা আলাদা পাত্রে  জল দিয়ে ভিজিয়ে রেখে  দিতে হবে এবং একটি পাত্রে মশলাগুলি ( "৩ টি ছোটো এলাচ,৩ টি লবঙ্গ,২ টুকরো দারচিনি") হালকা থেঁতো করে রেখে দিতে হবে ||

   এবার একটি  ননস্টিক কড়াইতে ২ টেবিল চামুচ ঘি দিয়ে কড়াইটিকে জ্বলন্ত বার্নার এর উপর রাখতে হবে।।  ঘি গরম হয়ে গেলে কড়াই এর মধ্যে  তেজপাতাটি ২ টুকরো করে দিয়ে দিতে হবে।। এর সাথে সাথেই হালকা থেঁতো করে রাখা মশলা গুলি দিয়ে খুন্তি দিয়ে মশলা গুলি হালকা নাড়াচাড়া করে কড়াইতে ভিজিয়ে রাখা  কাজুবাদাম গুলি দিয়ে দিতে হবে || কাজুবাদাম গুলি ভালো করে ৩০-৪০ সেকেন্ড ভেজে  নিতে হবে, কাজুবাদামগুলি হালকা সোনালী রঙের হয়ে গেলে কড়াইতে, ভিজিয়ে রাখা কিশমিশ গুলো দিয়ে খুন্তি  দিয়ে ভালো করে কাজু ও কিশমিশ গুলো নাড়াচাড়া করতে হবে , কিসমিস গুলো গোল গোল হয়ে ফুলে উঠলে কড়াইতে ম্যারিনেট করে রাখা চাল দিয়ে বার্নার এর তাপ  বাড়িয়ে মিশ্রণটি কে ২-৩ মিনিট ভাজতে হবে || চালগুলি স্বচ্ছ হয়ে গেলে ৫০০ গ্রাম জল কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, এর সাথে মাঝখান দিয়ে চিরে রাখা কাঁচালঙ্কা দুটি কড়াইতে  দিয়ে দিতে হবে ||তার পর বার্নার এর আঁচ কমিয়ে কড়াইতে ঢাকা দিয়ে ৪-৫ মিনিট রান্না করতে হবে ||  ৪-৫ মিনিট রান্না করা হয়ে গেলে কড়াইয়ের ঢাকা সরিয়ে খুন্তি দিয়ে ভাত গুলো একবার নেড়ে নিতে হবে এবংযদি লবণ  বা মিষ্টি কম হয় তাহলে  পরিমান মতো তা দিয়ে ভালো করে ঘেটে দিতে হবে খুব সাবধানে যাতে ভাত গুলো ভেঙে না যায় || এরপর আবার কড়াইতে ঢাকা দিয়ে ১-২ মিনিট একদম কম আঁচে রান্না করতে হবে,এরপর কড়াইতে জল শুকিয়ে গেলে, বার্নার বন্ধ করে একটি পাত্রে পোলাও ঢেলে নিতে হবে কড়াই থেকে, তাহলেই তৈরি বাসন্তী পোলাও ।। তৈরি হয়ে যাওয়া বাসন্তী পোলাও কষা মাংসের সাথে বা কষা ডিমের সাথে পরিবেশন  করুণ ।।


English Translation

Ingredients:

➤ 250 grams of Govindbhog rice
➤500 grams of water
➤ 1 teaspoon turmeric powder
➤ 1 teaspoon ginger paste 
➤ 1 teaspoon salt 
➤ 2 tablespoons sugar 
➤3 small cardamoms
➤ 3 cloves 
➤ 2 pieces of cinnamon 
➤ 1 bay leaf 
➤2 small raw chillies 
➤ 3 tablespoons ghee
➤ 10 cashews 
➤ 10 raisins

Method:

First, Govindbhog rice should be washed well with water in a pot. Then leave the rice for 45 minutes - 1 hour so that the rice is dry. Then take the dried rice in a bowl, in that bowl one by one add - 1 teaspoon ginger paste, 1 teaspoon salt, 2 tablespoons sugar, 1 teaspoon turmeric powder, 1 tablespoon ghee. Then mix the ingredients and leave it for 30 minutes for marination and 20 minutes before the start of cooking, soak the cashews and raisins in water in separate containers and add the spices in a container (3 small cardamoms, 3 Cloves, 2 pieces of cinnamon ") should be lightly crushed.

      Now put 2 tablespoons of ghee in a nonstick pan and put the pan on the burning burner. When the ghee is hot, add the bay leaf (should be cut into 2 pieces) in the pan. At the same time, add lightly crushed spices and stir the spices lightly by cooking spud and add the soaked cashews  in the pan. Stir the soaked cashews in the pan and cashews should be well fried for 30-40 seconds, when the cashews turn light golden in the pan, add the soaked raisins and stir the cashews and raisins well. When the raisins are round and swollen, increase the heat of the burner with the marinated rice in the pan and fry the mixture for 2-3 minutes. When the rice becomes transparent, it should be mixed well with 500 grams of water in the pan.

Then put the sliced ​​green chillies in the pan. Then reduce the heat of the burner and cover the pan and cook for 4-5 minutes. After 4-5 minutes of cooking, remove the lid from the pan and shake the rice once with a cooking spud. If the salt or sweetness is less then you have to give it according to the quantity. Be very careful so that the rice does not break. Then cover the pan again and cook on low heat for 1-2 minutes. Then when the water in the pan dries, turn off the burner and pour the polao into a pot from the panServe the prepared basanti polao with tanned meat or tanned eggs.

Comments

  1. Food and health related to each other. Here is my health related blog https://bomsomguys.blogspot.com/2020/06/list-of-weight-loss-goals.html

    ReplyDelete
  2. Very nice article...
    please visit my blog
    https://kidscricketcoaching.blogspot.com/2020/06/episode-19-hook-shot-in-cricket-13062020.html

    ReplyDelete
  3. Nice mouth watering recipe

    ReplyDelete
  4. Nice
    Plzz like on my link
    https://www.facebook.com/groups/VandeMataramngo/permalink/2387212491583340/?app=fbl

    ReplyDelete
  5. Hello https://brave.com/uri949 Please download and don't uninstall

    ReplyDelete

Post a Comment