Alu Posto (আলুপোস্ত)

 Alu Posto (আলুপোস্ত) for 4 peoples

[for English translation scroll down ⬇ ]

উপকরণঃ

➤৫০০ গ্রাম আলু 
➤৬০ গ্রাম পোস্ত 
➤২ টি কাঁচা লঙ্কা
➤২ টি শুকনো লঙ্কা 
➤১০০ গ্রাম পেঁয়াজ 
➤২ টেবিল চামুচ সরষের তেল 
➤১/৪ চা চামুচ কালো জিরে 
➤জল ১ কাপ 
➤লবণ স্বাদমতো 
➤চিনি ১ টেবিল  চামুচ 

পদ্ধতিঃ 

   প্রথমে একটি কাপের মধ্যে পোস্ত ভিজিয়ে রাখতে হবে জল দিয়ে । ২ ঘন্টা পর একটি ছাকনির সাহায্যে পোস্ত গুলো ছেকে নিতে হবে । এরপর একটি মিক্সার গ্রাইন্ডারে একে একে পোস্ত , ২ টি কাঁচা লঙ্কা , ১/৪ কাপ জল , এক চিমটে লবণ দিয়ে দিতে হবে এবং ভালো করে গ্রাইন্ড করে সূক্ষ পেস্ট বানিয়ে নিতে হবে । 
  আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলু গুলোকে ১ সেন্টিমিটার কিউব আকারে কেটে নিতে হবে । এরপর আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে । পেঁয়াজ গুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে  একদম ছোট করে কেটে নিতে হবে । 
  একটি কড়াইতে ২ টেবিল চামুচ তেল দিয়ে জলন্ত বার্নারের ওপর রাখতে হবে । তেল গরম হয়ে গেলে কড়াইতে ১/৪ চা চামুচ কালো জিরে এবং ২ টি শুকনো লঙ্কা  দিয়ে খুন্তি দিয়ে হালকা নেড়ে নিতে হবে । এর সাথে সাথে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে । পেঁয়াজ কুচি গুলি হালকা সোনালি রঙের হলে কড়াইতে আলু দিয়ে দিতে হবে। আলুগুলি ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে ১-২ মিনিট ভেজে নিতে হবে । এরপর কড়াইতে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । তারপর কড়াইতে ঢাকনা দিয়ে বার্নার এর তাপ কমিয়ে ৮-১০ মিনিট রান্না করতে হবে । মাঝে মাঝে ঢাকনা খুলে খুন্তি দিয়ে মিশ্রণটি ভালো করে নেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায় । এই ভাবে ৮-১০ মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনা খুলে খুন্তি দিয়ে মিশ্রনটিকে ভালো করে নেড়ে নিতে হবে । এর সাথে সাথে গ্রাইন্ড করে রাখা পেস্ট ও বাকি ৩/৪ কাপ জল কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । মিশ্রণটি খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর কড়াইতে  ১ টেবিল  চামুচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে  দিতে হবে । কিছুক্ষণ রান্না করার পর মিশ্রণটি ঘন হয়ে এলে বার্নার টি বন্ধ করে দিয়ে একটি পাত্রে আলুপোস্ত ঢেলে নিতে হবে । সাদা ভাত বা রুটির সাথে পরিবেশন করুণ গরম গরম আলুপোস্ত ।।

English Translation


Ingredients:

➤500 grams of potatoes
➤60 grams of poppy seeds
➤2 raw chilies
➤2 dried chilies
➤100 grams of onion
➤2 tablespoons mustard oil
➤1/4 teaspoon black cumin
➤1 cup of water
➤Salt to taste
➤1 tablespoon of sugar

Method:

    First soak the poppy seeds in a cup with water.After 2 hours, the poppy seeds should be sifted with the help of a sieve. Then in a mixer grinder add soaked poppy seeds, 2 raw chilies, 1/4 cup water, a pinch of salt and make a fine paste.
   Peel the potatoes and cut it into 1 cm cubes. Then the potatoes should be washed well. Peel the onions, wash them and chopped them into small pieces.
   In a pan add 2 tablespoons of mustered oil and place it over a burning burner. When the oil is hot, add 1/4 teaspoon black cumin and 2 dried chilies in this pan and stir lightly. At the same time, add small pieces of onion in the pan and you have to stir the onion  by a cooking spud. If the onion pieces are light golden in color, add the potatoes in the pan. The potatoes should be well fried for 1-2 minutes. Then mix well with adding salt to taste in the pan. Then reduce the heat of the burner,  with the lid on the pan and cook for 8-10 minutes. Occasionally open the lid and shake the mixture well with a cooking spud so that it does not burn. After cooking in this way for 8-10 minutes, open the lid of the pan and mix the mixture well by the spud. Along with this, add the paste and the remaining 3/4 cup of water in the pan, should be mixed well . After stirring the mixture , mix it well with 1 tablespoon of sugar in the pan. After cooking for a while, when the mixture thickens and the water in the pan dries, turn off the burner and pour the alu posto in a pot. Serve alu posto with rice or rooti.

Comments

  1. superb guys
    visit my website
    https://www.bhanutalk.com/2020/03/aam-ka-achar-banane-ka-saral-tarika-Simple-way-to-make-mango-pickle-.html

    ReplyDelete
  2. nice.please translate in other language also.

    ReplyDelete
  3. This blog is so aesthetic and arranged pretty well.

    ReplyDelete
  4. Informative post on delicious food.

    ReplyDelete
  5. Good content. Well information. Thanks for sharing. It will be kind enough if you can also see my page and help each other to grow
    My link is https://bomsomguys.blogspot.com/2020/06/vegetarian-diet-plan-for-weight-loss.html
    Thanks a lot for your kind support
    Best Regards
    BOMSOMGUYS.BLOGSPOT.COM

    ReplyDelete
  6. Every time I get very yummy recepie and unique presention of dish 👍

    ReplyDelete

Post a Comment